দৈনিক খুলনা
The news is by your side.

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে আত্মগোপনে জিহাদ শেখ

80

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আত্মগোপনে রয়েছেন গোপালগঞ্জ কোটালীপাড়া আশুতিয়া গ্রামের জিহাদ শেখ (২২)। তার পরিবারের দাবি, একাধিক রাজনৈতিক মামলায় নাম উল্লেখ থাকায় পুলিশ ও প্রভাবশালী মহলের চাপে তাকে  আত্মগোপনে চলে যেতে হয়ছে এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, জিহাদ শেখ ছোটবেলা থেকে এলাকায় শান্ত-সৌম্য স্বভাবের যুবক হিসেবে পরিচিত ছিলেন। তাদের দাবি, কোনো সময় তার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে রাজনৈতিক ভাবে ছাত্রলীগের কর্মকাণ্ড শুরু করার পর থেকেই সমস্যার সূত্রপাত।

পরিবারের দাবি অনুযায়ী, বর্তমানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ছাত্রসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত জিহাদ শেখ ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর একাধিক বার হামলার শিকার হন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান খুলনাতে তার ভাইয়ের বাসায়। এরপরে কোটালীপাড়ার প্রভাবশালী মহলের ইন্ধনে খুলনার স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দফায় দফায় হামলা হয়।

গত ৫ মার্চ ২০২৫ খুলনা সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয় (মামলা নং–৩)। মামলাটি করেছেন খুলনা মহানগর শ্রমিক দলের কার্যকরী সদস্য এবং শ্রমিক সংগঠনের স্থানীয় এক নেতা মো. আবু জাফর। অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৪ মার্চ সন্ধ্যায় ডাকবাংলা হার্ড মেটাল গ্যালারির সামনে ইজিবাইক চালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জিহাদ শেখকে আসামি করা হয়। এরপর তাকে খুলনা ছাড়তে হয়।

জিহাদ শেখের পরিবার অভিযোগ করেন, মামলার বাদী প্রভাবশালী হওয়ায় তার পরিবার বিভিন্ন সময় হয়রানির শিকার হচ্ছে। এমনকি রাতে ও দিনে তাদের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা হানা দিচ্ছে বলে দাবি পরিবারের সদস্যদের।

জিহাদের বাবা, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শেখও বর্তমানে আত্মগোপনে আছেন বলে দাবি পরিবারের। তাদের বক্তব্য, ঘরবাড়ি ও ব্যবসার নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় পরিবার ছিন্নভিন্ন হয়ে গেছে।

জিহাদ শেখের মা বলেন ও ,কখনও কারও সঙ্গে ঝগড়া করেনি। মানুষের উপকার করার চেষ্টা করেছে। কিন্তু রাজনীতিতে যুক্ত হওয়ার পর একাধিকবার হামলার শিকার হয়েছে। এখন জীবন বাঁচাতে বিদেশে আত্মগোপনে আছে। নিয়মিত হুমকি পাচ্ছি। আমার পরিবারের পুরুষ সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মামলা আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে এবং কারও বিরুদ্ধে অন্যায়ভাবে হয়রানির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।