মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বসত বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সম্পূর্ণ বাড়ি ভস্মিভূত হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত শিক্ষিকা রুলিয়া বেগম দাবি করেছেন। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে চিংড়াখালী ইউনিয়নের ২৯৬ নং সিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুলিয়া বেগমের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সম্পূর্ণ বসত বাড়ি ভস্মিভূত হয়ে কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডের সময় বাড়িতে কেউ ছিলনা ।
রুলিয় বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে শত্রুপক্ষের লোকেরা রাতের আধারে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
নিকটস্থ ফাঁড়ি পুলিশ ও বিএনপি নেতা সোমনাথ দে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।