মোংলা প্রতিনিধি :স্বেচ্ছায় মোংলার উত্তর চাঁদপাই গ্রামের একটি মিষ্টি পানির পুকুরের কচুরিপানা করলো স্থানীয় বিএনপি। পুকুরটির কচুরিপানা পঁচে দুর্গন্ধে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। পরে তা পরিস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলায় সাধারণ মানুষের প্রসংশায় ভাসছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
স্থানীয় বিএনপি নেতা আজিজ মোড়ল জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই মোড়ের মাদানী জামে মসজিদ সংলগ্ন মিষ্টি পুকুরে কচুরিপানায় ভরে যায়। বৃষ্টির মৌসুম শেষে এলাকাবাসীসহ স্থানীয় দোকানপাটগুলোতে খাবার পানির চাহিদা মিটিয়ে থাকে এ পুকুরটি। এছাড়া পুকুর সংলগ্ন মাদানী জামে মসজিদের সকল মুসল্লি এই পুকুরে অযু করে থাকেন। ইদানিং কচুরিপানা পঁচে পানি দুর্গন্ধ হয়ে অযু ও খাওয়ার অনুপযোগী হওয়ায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের স্বেচ্ছায় অংশগ্রহণে কচুরিপানা পরিস্কার করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজ মোড়ল, চাঁদপাই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক জাহাঙ্গীর, ধর্ম বিষয়ক সম্পাদক ইশারাত শেখ, চাঁদপাই ইউনিয়ন যুবদল নেতা আবু নাসের ও নারী নেত্রী নাসিমা বেগম।