দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পৌর বিএনপির মশক নিধন ও সচেতনতামূলক প্রচারণা

37

মোংলা :

মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, জনসচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি। রোববার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। এ সময় তিনি নিজ হাতে মশক নিধন স্প্রে ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় স্থানীয় বিএনপি নেতা গোলাম নুর জনি, বাবলু ভূইয়া, মাহবুবুর রহমান টুটুল, আবদুল কাদের, আবদুস সালাম ব্যাপারী ও কাজী ফারুক উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, দলীয় নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দিনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মশক নিধন, জনসচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মোংলায় ডেঙ্গুতে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে দাবি করে তিনি বলেন, নতুন করে যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।