দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় এনসিপি প্রার্থীর গণসংযোগ

40

মোংলা প্রতিনিধি :মোংলায় জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী ও পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ শাপলা কলি প্রতীকের প্রচারণা চালিয়েছেন। শনিবার সন্ধ্যায় তিনি পৌর শহরের শাহাদাতের মোড় থেকে এ প্রচারণা শুরু করেন। এ সময় তিনি শহরের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে তার নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে তার সাথে ছিলেন এনসিপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।

মোল্লা রহমতুল্লাহ বলেন, মাঠে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি, এর আগে বুঝতে পারিনি যে আমাদের এতো সমর্থন রয়েছে। মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। আমরা রাজনৈতিক দল গঠন করেছি জনগণের প্রত্যাশা পূরণে। যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের জায়গা এখন দিল্লিতে, এদেশের মাটিতে হয়নি। যদি কেউ পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে তাদের জায়গা দিল্লিতেও হবেনা। ফ্যাসিবাদের রাজনীতি যদি কেউ ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।