দৈনিক খুলনা
The news is by your side.

বক্ষব্যাধি হাসপাতাল অসহায় রোগীদের মধ্যে নতুন পোশাক বিতরণ

126

রোগী কল্যাণ সমিতি, মিরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতাল খুলনা কর্তৃক হাসপাতালে ভর্তিকৃত ৩০ জন দুস্থ অসহায় রোগীদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক কানিজ মোস্তফা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার মুহাম্মদ ইমরান হোসেন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য আজিজুর রহমান স্বপন, মইনুল হক চৌধুরী, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সৈয়দ মইনুল ইসলাম, ডাক্তার সাগর, সৈকত বিশ্বাস, মোল্লা হুমায়ুন কবির অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতাল সমাজসেবা অফিসার শেখ ছাবের আলী।