দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

ফুলতলা :

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুলনার ফুলতলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফুলতলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ফুলতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় পথসভায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সেলিম সরকার, কাজী আনোয়ার হোসেন বাবু, ওয়াহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন পারভেজ, আহসানুল হক লটন, জামাল হোসেন ভূঁইয়া, মাস্টার শহিদুল ইসলাম, আব্দুল হালিম বিশ্বাস, মোতাহার হোসেন কিরণ, আনিছুর রহমান পলাশ, শরিফুল ইসলাম মিকু, মো. কবির জমাদ্দার, মো. ইব্রাহিম সরকার, আব্দুর রহিম গাজী, মো. তারিকুল ইসলাম, আকবর সরকার, আবুল হোসেন, ইকবাল খান, টিটো জমাদ্দার, পিন্টু জমাদ্দার, রবিউল ইসলাম রবি, আব্দুর রব গাজী, আলমগীর হোসেন, আনিচুর রহমান রনি, মো. নাসির উদ্দিন, আল আমিন সানা, হাদী জমাদ্দার, সোহাগ জমাদ্দার, মো. মনিরুল ইসলাম, মো. খলিল গাজী, মো. সিরাজ গাজী ও আয়ন বেগম প্রমুখ।