ফুলতলা প্রতিনিধি:
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা চত্ত্বরে প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সুচি রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ পরাগ ইমাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, ভেটরিনারী সার্জন ডাঃ মোঃ মিজহাজুল ইসলাম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, খামারী মোঃ আছিুবুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মাওঃ রেজাউল ইসলাম, চিত্তরঞ্জন মন্ডল প্রমুখ।
এর পরে উপজেলা পার্শ্ববর্তী এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।