দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত 

39

ফকিরহাট প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ফকিরহাট উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকাল চারটায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফকিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে পথসভায় মিলিত হয়। ফকিরহাট সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হোসাইন মোহাম্মদ জিয়ার সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম ।

বিক্ষোভ মিছিল ও পথসভায় ফকিরহাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল আতিয়ার রহমান, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান টুটুক, মুলঘর ইউনিয়ন বিএনপি নেতা মুশফিকুর রহমান সুমন,উপজেলা কৃষকদল সভাপতি শেখ ফিরোজ হোসেন, মৎস্যজীবি দল সভাপতি খান শহীদুল ইসলাম, মহিলা দলনেত্রী কলিনা ইসলাম, নুরজাহান বেগম সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।