পাইকগাছা :
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১১৬ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার আবেগে অনেক শিক্ষার্থী আপ্লুত হয়ে পড়ে। স্মৃতিচারণের মধ্য দিয়ে তারা বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং প্রিয় সহপাঠীদের সঙ্গে বিদায়ী কুশল বিনিময় করে।
বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, এসএমসি কমিটির সহসভাপতি মুহাম্মদ শফিয়ার রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল আজিজ, অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখি, শিক্ষক আল আমিন, কমিটির অভিভাবক সদস্য পম্পা বৈরাগী ও সীতা সিংহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজুমানারা। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী আরশিয়া বিনতে ওহাব।
সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক শাহজামান বাদশা, অভিভাবক হাফিজা খাতুন, শিক্ষক গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াসমিন, ঝর্ণা খাতুন এবং শিক্ষার্থী সাইফুল্লাহ রায়হান, ফাইয়াজ তাসিন চাঁদনী, রিহান আহনাফ ত্বাহা ও অর্ঘ্য রায়।