তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রবিবার বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া ২১ ডিসেম্বর, ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডুমুরিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রবিবার বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বর ময়দানে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা ৫আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজগর লবী,জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোল্লা আবুল কাশেম বক্তব্যে দেন সাবেক খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলার সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ,বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরো বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবে। ডুমুরিয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপির খন্ড খন্ড মিছিলসহ নেতা কর্মীরা স্বাধীনতা চত্বর মাঠে উপস্থিত হন, সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিশাল একটি মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণ করেন খুলনা জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, মশিউর রহমান লিটন,খর্নিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোল্লা আবুল কাশেম, ও বিএনপি নেতা মোঃ শাহজাহান জমাদারসহ আরো অনেক নেতৃবৃন্দ