দৈনিক খুলনা
The news is by your side.

জেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য মনোনীত হওয়ায় লেলিনকে সংবর্ধনা

410

মনিরুজ্জামান লেলিন খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় নগরীর ইসলাম নগর,খান জাহান নগর ও আরাফাত আবাসিকের এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ইসলাম নগর ( খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড) শাহ- ই- শিরিন সংলগ্ন এলাকায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আব্দুস সাত্তার, কাজী সরোয়ার, মতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ খান, ইদ্রিস আলি খান, আব্দুল মতিন, মোঃ রুবেল সরদার, মোহাম্মদ হাবিব, শেখ নুরুল্লাহ, মোঃ হাবিব, জিহাদ, সজল, আশিক, নূরনবী,জুবায়ের প্রমুখ।

মনিরুজ্জামান লেলিন গত জেলা আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

তিনি বলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটিতে আমাকে রাখায় দেশনায়ক তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবো।