দৈনিক খুলনা
The news is by your side.

জুলাই শহীদদের স্মরণে মোরেলগঞ্জে বিএনপির দোয়া

490

মোরেলগঞ্জ প্রতিনিধি:২০২৪ সালের জুলাই বিপ্লব তথা ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের কেজি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা বিএনপির আহŸায়ক শহিদুল হক বাবুল।

দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার মিস্ত্রী, সহকারি শিক্ষকগণ, শিক্ষার্থী, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা, শ্রমিকদল নেতা হারুনর রশিদ অংশ গ্রহন করেন।

শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া শেষে বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন বিএনপির নেতৃবৃন্দ।