দৈনিক খুলনা
The news is by your side.

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধিদপ্তর গঠন করলো সরকার

124

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এই গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করেছে সরকার।

সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের ভিত্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।