দৈনিক খুলনা
The news is by your side.

জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবীতে কেশবপুরে জামায়াতের মিছিল ও সমাবেশ

87

কেশবপুর (যশোর) প্রতিনিধি:পিআর পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে যশোরের কেশবপুর উপজেলা জামায়াতী ইসলামীর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টম্বর) সন্ধা ৬টার দিকে উপজেলার পাবলিক মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ মোক্তার আলি, সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল মান্নান ও জামায়াত উপজেলা কর্মপরিষদের সদস্য এ্যাড. ওজিয়ার রহমান প্রমুখ। সমাবেশ শেষে পৌর শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।