দৈনিক খুলনা
The news is by your side.

জাতীয় সংসদ নির্বাচনে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন ….. অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

7

এম এম জামান মনি পাটকেলঘাটা থেকে :বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিরা ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ।

২৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় কুমিরা হাই স্কুল ময়দানে কুমিরা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল কুদ্দুস বকুলের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও তালা _কলারোয়া (,সাতক্ষীরা ১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মাহামুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডক্টর ফোরামের জেলা সভাপতি ডাঃ আফতাব উদ্দীন, তালা উপজেলার আমীর মাওলানা মুফিদুল্লাহর, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সূরা সদস্য মাওলানা মাসুম বিল্লাহ, মসজিদ মিশনের সভাপতি মাওলানা রেজাউল করিম, ছাত্রনেতা শাওন আহমেদ, শাহ আলম, মেম্বার আব্দুল হাকিম, ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যা কে জয়যুক্ত করুন । দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশে সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে সহযোগিতা করুন ।