দৈনিক খুলনা
The news is by your side.

জবিতে গুমের শিকার ছাত্রনেতাদের স্মরণে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

22

ঢাকা :

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে গত ১৭ বছর দেশের সব শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু।

সোমবার (১৫ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘গুম থেকে প্রত্যাবর্তন: স্মৃতি, সংগ্রাম ও প্রেরণায় আনিসুর রহমান তালুকদার খোকনের ফিরে আসা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে গুমের শিকার হওয়া ছাত্রনেতাদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

মিয়া নুরুউদ্দিন অপু বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি দীর্ঘ ১৭ বছর দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করেছে। তারেক রহমানের আহ্বানে সব শ্রেণি-পেশা ও মতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিল।

বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও পুরান ঢাকার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের অবদান ইতিহাসে যথাযথভাবে মূল্যায়িত হওয়া উচিত।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি ও তার সহযোদ্ধা জনি তিন মাস ১৭ দিন গুমের শিকার ছিলেন। এ সময় তিনি আন্দোলন-সংগ্রামে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিগত সরকারের আমলে ছাত্রদলের অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আল-আমিন, রাসেল ও রানাসহ সকল নিখোঁজ নেতাকর্মীর স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমিন, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে গুমের শিকার ছাত্রনেতাদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা প্রতিনিধি: