দৈনিক খুলনা
The news is by your side.

চিকিৎসাধীন ছাত্রদল নেতা সাইফুলের পাশে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

31

খুলনা :

চিকিৎসাধীন ছাত্রদল নেতা খান সাইফুলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ নেতৃবৃন্দ। এ সময় তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তাঁরা।

খান সাইফুলের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন নেতৃবৃন্দ। এ সময় এস এম মনিরুল হাসান বাপ্পীর জেলা পরিষদ প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বের বিষয়টিও উল্লেখ করা হয়।

চিকিৎসাধীন ছাত্রদল নেতার পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।