দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় যুবককে কুপিয়ে গুরুতর জখম

খুলনায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে রানা নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটির সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এক রিক্সাচালক।

প্রাথমিকভাবে জানা গেছে, আহত রানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একাধিক মামলার আসামি। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। মাদক সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলমা জানান, রানা নামে ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে জামিনে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। তবে কারা, কী কারণে এবং কীভাবে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।