দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় পরিবেশবাদী সংগঠন আর্ন’র আত্মপ্রকাশ

21
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে খুলনায় আত্মপ্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন আর্থওয়ার্ড অ্যাকশন ফর রেজিলিয়েন্স অ্যান্ড নেচার (ইএআরএন- আর্ন)। শুক্রবার বিকালে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
রুটেড ইন কমিউনিটিজ। গ্রোয়িং উইথ নেচার এই মূলমন্ত্র নিয়ে সংগঠনটি স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ভিত্তিতে জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রকৃতি সংরক্ষণ, টেকসই কৃষি ও জীবিকা, ওয়াশ, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি, যুব ক্ষমতায়ন, গবেষণা, উদ্ভাবন এবং নীতি-অ্যাডভোকেসি নিয়ে কাজ করবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক ফারজানা কবিরকে আর্ন এর চেয়ারম্যান এবং অধ্যাপক শংকর কুমার মল্লিককে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্ন এর চিফ কো-অর্ডিনেটর তানিয়া সুলতানা। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মক্ষেত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি ও জীবিকার অনিশ্চয়তা মোকাবিলায় স্থানীয় জনগণের জ্ঞান ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
আর্ন স্থানীয় জনগোষ্ঠী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি জলবায়ু-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও প্রকৃতিবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করবে।
খবর বিজ্ঞপ্তি: