দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

খুলনায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এসব গ্রেফতার করা হয়। অভিযানের সময় ৪৬৮টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান এবং চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।