দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

61

কেশবপুর(যশোর) প্রতিনিধি:যশোর জেলার কেশবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ শে ফেব্রুয়ারি) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -৬ (কেশবপুর) আসনের  সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান,কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস,এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান,কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ সাইদুর রহমান প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিল শিশু শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।চিত্রাংকন প্রতিযোগিতায় খ গ্রুপ থেকে তৃতীয় স্থান অধিকার কারী  সপ্তম শ্রেণী ছাত্র তাহমিদ মুত্তাকী আহনাফ পুরস্কার গ্রহণ করে কেশবপুর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ  মোক্তার আলী স্যারের কাছে থেকে।আহনাফ কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃআশরাফুজ্জামানের এক মাত্র সন্তান।