দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে বিএনপির দুই নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার

28
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে স্থগিত হওয়া কেশবপুর উপজেলার বিএনপির দুই নেতার বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।
পদ স্থগিতাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—মোঃ মহিউদ্দীন, সভাপতি, সুফলাকাঠি ইউনিয়ন বিএনপি, কেশবপুর, যশোর এবং মোঃ সোহেল হাসান আইদ, সদস্য, কেশবপুর পৌর বিএনপি, যশোর। সোহেল হাসান আঈদ কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি।
দলীয় সূত্রে জানা গেছে, উভয় নেতার আবেদনের প্রেক্ষিতে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনা করে তাদের ওপর আরোপিত পদ স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে তারা পুনরায় দলের সকল সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

 

এ বিষয়ে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, পূর্বে গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত সংশোধন করে উভয় নেতার প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদে বহাল রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।প্রেরিত বার্তার সূত্র নম্বর ২০১০/২৪।

 

বার্তাটি যশোর জেলা বিএনপির কার্যালয়, লালদিঘির পশ্চিম পাড়, যশোর-৭৪০০ থেকে প্রেরণ করা হয়েছে।
হারুনার রশীদ বুলবুল