কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে এম বি কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ; মোঃ হাসানুল সিরাজী, অধ্যক্ষ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ; মোঃ আশরাফুজ্জামান, সভাপতি, কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতি; মোঃ আবু তালের, অধ্যক্ষ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শাহজান হোসেন, সিনিয়র প্রভাষক; মোঃ শহিদুজ্জামান, সিনিয়র প্রভাষক; মোঃ হাবিবুর রহমান; এ্যাডভোকেট মোঃ জুলফিকার আলী; মোঃ তুহিন আলম, শিক্ষক, এবং মোঃ রিয়াজ লিটন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল আলম (শিক্ষক), পরিচালক, এম বি শিক্ষা কেন্দ্র। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আমিনুর রহমান, শিক্ষক, এম বি শিক্ষা কেন্দ্র।
বক্তারা বলেন, এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।