দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে উপজেলা প্রতাপপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

126

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা  প্রতাপপুর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৮  মার্চ) প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  এই মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রফেসর মোক্তার আলির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মোমিন কর্মপরিষদ উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ তবিবুর রহমান সহকারী সেক্রেটারি উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাওলানা আঃ রাজ্জাক আমির ৩নং মজিদপুর ইউনিয়ন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার ইউনুস আলী সাধারণ সম্পাদক তিন নম্বর মজিদপুর ইউনিয়ন। উক্ত ইফতার মাহফিলে কেশবপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।