দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ত্রৈমাসিক সভা

65

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর বুধবার (১০ নভেম্বর) বেলা ১১.০০টায় বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর এসডিআরএম প্রকল্পের উদ্যোগে পরিত্রাণ এর কেশবপুর ৬ নং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আলাউদ্দীন আলা, চেয়ারম্যান ৬ নং ইউনিয়ন পরিষদ, কেশবপুর, যশোর।

শুরুতেই তিনি শুভেচ্ছা উক্তব্য দেন ও সকলকে ত্রৈমাসিক সভায় সক্রিয় অংশগ্রহনের আহ্বান জানান। তিনি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সমপর্কে ধারনা দেন। পরিত্রাণ এসডিআরএম প্রকল্পের যোসেফ সরকার, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির কার্যাবলী বিস্তারিতভাবে তুলে ধরেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন কেশবপুর উপসহকারী কৃষিকর্মকর্তা, ইউনিয়ন লিগ্যাল এইড ও ষ্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, দলিত প্রতিনিধি, শিক্ষক, বাজার কমিটি, এনজিও প্রতিনিধি প্রকল্পের সমন্বয়কারী যোসেফ সরকার, ভলেন্টিয়ার সুমন দাস ও রিনা দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী যোসেফ সরকার।

পরিশেষে সভাপতি ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিকে শক্তিশালী ও কার্যকরী করার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযেগীতা কামনা করেন এবং স্ব স্ব এলাকায় লিগ্যাল এইড সহযোগীতা সম্পর্কে সচেতন করার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন আমরা যেন কোন ভাবেই সহায়-সম্বলহীন মানুষের ন্যায্য বিচার প্রাপ্তিতে নিরপেক্ষভাবে কাজ করি। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার কার্যক্রম শেষ করেন।