দৈনিক খুলনা
The news is by your side.

হরিণের চামড়া সহ ২৪ কেজি মাংস উদ্ধার

123

গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ শুক্রবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক মোংলার জয়মনিরগোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা তল্লাশী করে ১ টি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।