দৈনিক খুলনা
The news is by your side.

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

75

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি’র আয়োজনে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাউন্সিলর মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম এবং পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল। অনুষ্ঠান পরিচালনা করেন কেশবপুর ওলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহমান, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, সহসভাপতি ও ইউপি সদস্য কামাল উদ্দিন, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নূরী, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অমেদ আলী, সাবেক ইউপি সদস্য আয়ুব হোসেন টাবু এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।