দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু

18

সাতক্ষীরা :

সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা শওকত গাজী (৫৫) বজ্রপাতে মারা গেছেন। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় কাঠের কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত শওকত গাজী কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। দিনমজুর হিসেবে বিভিন্ন স্থানে কাঠের কাজ করতেন।

নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে শওকত গাজী বন্যাতলা এলাকায় কাঠের কাজ করছিলেন। এ সময় হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শওকত গাজী পাঁচ সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বজ্রপাতে শওকত গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর দাফনের ব্যবস্থা করা হচ্ছে।