দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় ভেজালবিরোধী অভিযান

দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

13

সাতক্ষীরার দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (১২ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে “শিলা আইসক্রীম” নামের প্রতিষ্ঠানকে ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান মিশিয়ে পণ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪২ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া “মদিনা আইসক্রীম” নামের প্রতিষ্ঠানকে ভেজাল মিশ্রিত পণ্য ও অবৈধ পদ্ধতিতে উৎপাদনের অভিযোগে একই আইনের ৪১ ও ৪৩ ধারায় আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফূল ইসলাম।