দৈনিক খুলনা
The news is by your side.

“সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত”

33

সাতক্ষীরা :

প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তি ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও রুচিশীল অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে অতিথিরা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাহ শাহীন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বর্তমান সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।

মানবজমিনের জেলা প্রতিনিধি এস এম বিপ্লবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এস এম জিন্নাহ এবং এনটিভি অনলাইনের প্রতিনিধি কে এম আনিছুর রহমান।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে রয়েল প্লাস কনভেনশন হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।