দৈনিক খুলনা
The news is by your side.

রামপুরায় শিশু শিক্ষার্থী নির্যাতন মামলায় আসামির স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ

33

ঢাকা:
রাজধানীর রামপুরায় একটি হিফজ মাদরাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার আসামি শিহাব হোসেন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে হাজির করা হলে আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি জানান। তদন্ত কর্মকর্তার আবেদনের পর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে রাতে রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদরাসা থেকে এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করেন।

তদন্তে শিহাব হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে গত ১৯ মে পাবনার বেড়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।