দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে বিএনপির নির্বাচনি গণমিছিল

52

মোরেলগঞ্জ প্রতিনিধি:‘ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে’ এমন স্লোগান নিয়ে বাগেরহাটর মোরেলগঞ্জে গণমিছিল করেছে বিএনপি। ধানের শীষ প্রতীক বিজয়ের আহবানে অনুষ্ঠিত গণমিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে।

মিছিল শেষে নব্বইরশী বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় সোমনাথ দে বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে মোরেলগঞ্জ-শরণখোলাকে আধুনিক উপজেলা শহরে রূপান্তর করা হবে। প্রতিটি ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন ও পৌরসভাকে করা হবে দেশের অন্যতম মডেল পৌরসভা।

শনিবার(৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজলো পরিষদ চত্বর থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে একত্রিত হয়ে ধানের শীষে ভোট চেয়ে গণমিছিলে শরীক হন। নেতাকর্মীরা মিছিলসহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা করেন।

পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদ অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও মহিলাদলের সভানেত্রী শাহিন ফেরদৌসী হ্যাপি। #