দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা

52

মোংলা :

মোংলায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও দায়িত্ব জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ফিশনেট প্রকল্পের আওতায় ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্যজীবী প্রতিনিধিরা অংশ নেন। সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

উত্তরণের ফিশনেট প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে কর্মশালায় জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জুবায়োর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, চাঁদপাই রেঞ্জের বন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উত্তরণের এরিয়া ম্যানেজার মোখলেছুর রহমান কামাল এবং ফিশনেট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মিন্টু রহমান।