দৈনিক খুলনা
The news is by your side.

মনিরামপুর মৃত্যুর আড়াই মাস পরে কবর থেকে লাশ উত্তোলন

152

মনিরামপুর যশোর প্রতিনিধি:- মনিরামপুরের নেহালপুরে মৃত্যুর আড়াই মাস পরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাব দফাদারের পিতা মজিদ দফাদারের মৃত্যু রহস্য উদঘাটনের জন্য রবিবার সকাল ১১ টার দিকে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

মজিদ দফাদার ১৫ সেপ্টেম্বর রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যু পরবর্তী তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন ছিলো। এই ঘটনায় তার জামাই সাত্তার মোল্যা,মনোহরপুর, মনিরামপুর যশোর বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা- সি আর ১১২৪/২৫, । লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) মনিরামপুর, মাসুদুর রহমান, মামলা তদন্তকারী কমর্কর্তা নেহালপুর ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম। এ এস আই শাহাজাহান বিশ্বাস।

ছেলের বিরুদ্ধে পিতাকে হত্যার অভিযোগে এলাকাবাসী মধ্যে তীব্র গুঞ্জন চলছে এবং তদন্তপূর্বক দোষীকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।