দৈনিক খুলনা
The news is by your side.

বেগম খালেদা জিয়ার স্মরণে খুলনা জেলা ক্রীড়া সংস্থার দোয়া মাহফিল

73

ক্রীড়া প্রতিবেদক:খুলনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরবাদ খুলনা জেলা স্টেডিয়াম অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্যা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এস এম জাকির হোসেন, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন ও এম সাইফুল ইসলামসহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্যোশাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ সাইফুল্লাহ মানসুর। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।