দৈনিক খুলনা
The news is by your side.

বটিয়াঘাটায় জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে গণ মিছিল ও সমাবেশ

109

বটিয়াঘাটা প্রতিনিধিঃ-৩৬ জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থান ও ফ্যাসিবাদের পতন দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী উপজেলা আমীর মাওঃ শেখ মোহম্মদ আবু ইউসুফ এর নেতৃত্বে গণ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ আশরাফ আলী, জেলা জামাত নেতা আল আমিন গোলদার, উপজেলা সেক্রেটারী মোঃ আব্দুল হাই, জামাত নেতা যথাক্রমে মাওঃ আরিফ বিল্লাহ, মোঃ আঃ কাদের গাজী, মোঃ ফিরোজুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, ইয়াসিন আরাফাত, হাফিজ উদ্দিন মিলন, মাওঃ নাজমুল হাসান, মোঃ সালাউদ্দিন, আঃ সামাদ গাজী, শিবিরনেতা তামিম সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন শেষে থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।