“ফুলতলায় সমবায় সমিতির সদস্যদের মতবিনিময় সভা” Linkসংবাদ শিরোনামসারাদেশ By Miraz On জুলা ২, ২০২৬ 122 Share ফুলতলা : ফুলতলা উপজেলাাধীন সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম খোকন, মঞ্জুর হাসান, মাহবুব আলম মিঠু, হাসানুজ্জামান বান্না, গোলাম আজিজ, নাজমা বেগম, সাহাব উদ্দিন, মো. হাদিস খান, পারভীন সুলতানা প্রমুখ। সভায় বক্তারা সমবায়কে একটি গণমুখী আন্দোলনে রূপ দিয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 122 Share FacebookTwitterWhatsAppEmailPrint