দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

19
ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাটের ফকিরহাটে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রাশেদুল ইসলাম রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. সরদার তানভীর মাহমুদ অনিক, মেডিকেল অফিসার ডা. মো. শাহরিয়া শামিম, ডা. আমিন উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমটিইপিএ মো. কামাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংবাদকর্মীরা।

সভায় জানানো হয়, উপজেলার ১৯৩টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।