দৈনিক খুলনা
The news is by your side.

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে প্রতারক থেকে সাবধান করলো পুলিশ সদরদপ্তর

113

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে কারো সাথে আর্থিক লেনদেন বা অন্য কোন অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ করছে সদরদপ্তর।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, কেউ আর্থিক লেনদেন বা অন্য কোন উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। কেউ কোন প্রতারকের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।