দৈনিক খুলনা
The news is by your side.

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না, জমা দিয়ে দিতে হবে

112

গত পনের বছর পুলিশের ভূমিকা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। পুলিশের হাতে মারণাস্ত্র কেন? তা নিয়েও হয়েছে সমালোচনা। আর গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই জনরোষের পড়তে হয়ে পুলিশকে। সেই অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে।

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন হবে।