দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

38

পাইকগাছা :

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম শফিকুল আলম রুবেলের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্রপ্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মণ্ডল, ড. গোলাম সাজেদ রিয়া, নূর-ই-রওশন, গোলাম মোস্তফা এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য দেন হিসাবরক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম, আব্দুল আজিজ ও আহসান হাবিব।

এ সময় কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম শফিকুল আলম রুবেলের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জানা গেছে, এ কে এম শফিকুল আলম রুবেল ২০১৬ সাল থেকে লোনাপানি কেন্দ্রে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহস্থ স্বাদুপানি কেন্দ্রে বদলি করা হয়েছে।

অনুষ্ঠানে কেন্দ্রপ্রধান ড. আজহার আলী বলেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম শফিকুল আলম রুবেল দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এ কেন্দ্রে কর্মরত ছিলেন। কেন্দ্রের গবেষণা কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। লোনাপানি কেন্দ্রে অর্জিত অভিজ্ঞতা পরবর্তী কর্মস্থলে তার দায়িত্ব পালনে সহায়ক ও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বিদায়ী এ বিজ্ঞানীর কর্মময় জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

পরে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।