পরিবেশ সুরক্ষা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ কর্মসূচির উদ্যোগ নেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এবং খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। সকালে পাইকগাছা উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলে সবুজায়ন বৃদ্ধি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের প্রত্যেকটি চারা সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান ও বদরুদ্দোজা বাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক এবং জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মণ্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, বেনজির আহমেদ লাল, মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা যুবদলের সদস্য পীর আলী ও সোহেল রানা তুহিন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে কয়রা ও পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে আরও বিপুলসংখ্যক গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।