দৈনিক খুলনা
The news is by your side.

নৈরাজ্য ও অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

12

খুলনা:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খুলনা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর গল্লামারী জিরোপয়েন্ট এলাকায় খুলনা জেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত। সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আবু আতিক আল হাসান মিন্টু, শফিকুল ইসলাম শফিক ও এম তমাল আহমেদ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।