দৈনিক খুলনা
The news is by your side.

“চালনা পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা”

42

দাকোপ (খুলনা) :

খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২২তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের মোট আকার ২৯ কোটি ২৮ লাখ ১১ হাজার ৬৩২ টাকা

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় পৌরসভা হলরুমে আয়োজিত বাজেট অধিবেশনে চালনা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ১২ লাখ ৯১ হাজার ৬৩২ টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮২ লাখ ৯৯ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৯ লাখ ৯২ হাজার ৬৩২ টাকা

বাজেট অধিবেশনে বক্তব্য দেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, শিক্ষক আব্দুল কাদের, সাবেক কাউন্সিলর রোস্তম আলী খান, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শামীম হোসেন, সাবেক সভাপতি শিপন ভুঁইয়া এবং ছাত্রদল নেতা জিএম রোমান

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।