দৈনিক খুলনা
The news is by your side.

গভ. ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা : জেলা প্রশাসক হুরে

“শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে” — জেলা প্রশাসক হুরে

30

 

খুলনার গভ. ল্যাবরেটরি হাই স্কুলের জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) গভ. ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একটি শিক্ষার্থীর মেধা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, খুলনা জোনের সহকারী প্রকৌশলী ইসরান সরদার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম জহরুল ইসলাম।

সহকারী শিক্ষক জুবায়ের আলমের সঞ্চালনায় এবং সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।