দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাংচুর ও লুপাটের প্রতিবাদে মানববন্ধন

36

সমিতির কার্যালয় ভাঙ্গচুর ও লুটপাটের প্রতিবাদে খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির কার্যালয় ভাঙ্গচুর ও লুটপাটের প্রতিবাদে শপিং কমপ্লেক্স এর সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাংচুর ও লুপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে উক্ত স্থানে পুনরায় ব্যবসায়ী সমিতির কার্যালয় আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্মাণ করার জন্য আলটিমেটাম প্রদান করেন এবং খুলনার সকল প্রশাসনের প্রতি উদার্ত আহবান জানান।

উক্ত মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি এস আনাম উল হোসেন।
মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিপনী বিতান কেন্দ্রের সাধারণ সম্পাদক ও খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের আহবায়ক মনিরুল ইসলাম (মাসুম)।

এসময় আরও বক্তব্য রাখেন খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের সদস্য সচিব সোহাগ দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও খুলনা করাত মিল মালিক সমিতির সভাপতি বদরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান টিংকু, ইঞ্জিঃ তুহিন, সাকিম জমাদ্দার, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর প্রাক্তন পরিচালক ইসলাম খান, খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, শহীদ সোহরাওয়ার্দী বিপনী কেন্দ্রের সভাপতি রফিক মোড়ল, খুলনা বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, খুলনা বিপনী বিতান ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম, খুলনা মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আলম, দরবেশ চেম্বার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, শহীদ এ্যাডঃ আঃ জব্বার মার্কেটের সভাপতি এমারত হোসেন খান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, চাঁদনী চক মার্কেটের সভাপতি কাজী মাসুদুর রহমান দুলু, ডাক বাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ্, সদর ডাক বাংলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের, চশমা বণিক সমিতির সভাপতি চৌধুরী মাহমুদ, পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবু, জলিল টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ, খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির গাজী শহীদুল্লাহসহ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মোতাহার হোসেন, কাজী জসীম উদ্দিন (মাসুম), শওকত অপু, কাজী মোঃ নবীন, আমীর হোসেন রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।