দৈনিক খুলনা
The news is by your side.

খুবির অপরাজিতা হলে ইনডোর গেমস প্রতিযোগিতা উদ্বোধন

34

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হলে ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উদ্বোধনকালে উপাচার্য হল কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন ছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। তিনি প্রতিযোগিতায় হলের ছাত্রীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, হলের সহকারী প্রভোস্ট এবং ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনডোর গেমস প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্ট রাখা হয়েছে। এগুলো হলো—টেবিল টেনিস, ক্যারাম, লুডু, দাবা ও স্মৃতিশক্তি পরীক্ষা।