দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর উপজেলা মাসিক এনজিও সমন্বয় সভা

52

কেশবপুর উপজেলা মাসিক  এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর উপজেলা নির্বাহী  কর্মকর্তার সভা কক্ষে।  কেশবপুর  উপজেলা এনজিও কর্মকর্তাদের নিয়ে সোমবার  (৬ সেপ্টেম্বর  ) বিকেল ৪ টায় এই মিটিং শুরু হয়।

এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠান টি সঞ্চলনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার  এনজিও পরিচালক  মোঃ হারুনার রশীদ বুলবুল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে মানব উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে নির্বাহী পরিচালক মোঃ মোসলেম উদ্দিনের উপস্থাপনায় প্রতিষ্ঠানের  বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন,মানব উন্নয়ন সংস্থা’ ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার অসহায় দরিদ্র, শিক্ষা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্য।

এমতাবস্থায় ১৯৯৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়। যাহার নম্বর: য-৬৪৭/৯৯। বর্তমানে ‘মানব উন্নয়ন সংস্থা’ কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা অঞ্চলে ১০টি গ্রামে কাজ করছে। অত্র সংস্থার চলমান কাজগুলি যথাক্রমে- ১)ক্রীড়া ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত রেখে কাজ করা। ২)এলাকায় সামাজিক অবদান রাখা ব্যক্তিদের মৃত্যু বার্ষিকী, স্মরণ করিয়ে নুতন প্রজন্মকে উদ্বুদ্ধ করা।

৩) সামাজিক বনায়ন কার্যক্রম গড়ে তোলা।৪) শিক্ষা কার্যক্রম। ৫) বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন কেশবপুর সকল জিও/এনজিও কর্মকর্তাগনের সাথে নিয়ে কাজ করলে কেশবপুরের উন্নয়ন সম্ভব । অনুষ্ঠানে (জিইপি) এনজিও কর্মকর্তার মাধ্যমে গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার বিষয় গুরুত্ব দেন।

বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।  সাথে সাথে কেশবপুর উপজেলার সকল এনজিও কে মাসিক মিটিং উপস্থিত থেকে তাদের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করতে হবে এই আহবানও জানান । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ , সমাধান এনজিও সিনিয়র ম্যানেজার মুনছুর আলী, রিইব এনজিও সমন্বয়ক খালেদ হাসান,   ভানু রানী, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও  প্রতিবন্ধি  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,   এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার পরিচালক গোলাম কিবরিয়া, মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মিলন হোসেন, কামরুজ্জামান রাজু ফিল্ড অফিসার ভাব, পল্লী মঙ্গল কর্মসূচির বুলবুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন  কেশবপুর এনজিও কর্মকর্তা গন,   সুপিয়া পারভীন, মনিরা খানম, সবুরোন নেছা, মোসলেম উদ্দিন, মোঃ মোসলেম উদ্দিন  মানব উন্নয়ন সংস্থা মনিরা খানম জীবিকা নারী উন্নয়ন সংস্থা, বিপ্লব কুমার পাল এনডিও ম্যানেজার  প্রমুখ।