দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

151

কেশবপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়।  কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুনের সভাপতিত্ব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন,
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, কেশবপুর কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,  কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান,  কেশবপুর উপজেলা শিশু একাডেমির শিশু কর্মকর্তা বিমল কুন্ড । উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা আক্তার, সহ ফায়ারসার্ভিস, মুক্তি যোদ্ধা গন, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে শিশুদের চিত্রাংকন  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার  রেকসোনা খাতুন।